1. admin@weeklyprekkhapot.com : admin :
১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত
১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ২৬ নভেম্বর ২০২৪ (দৈরাস):

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে ঢাকার যাত্রাবাড়ির টোল প্লাজা এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে দুপুর ৩ টায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নোয়া গাড়ি তল্লাশি করে গাড়ির একটি অংশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবাসহ গাড়িচালক মোঃ আবুল কালাম এবং ইয়াবার মালিক শফিকুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মেট্রো (উত্তর) সহকারি পরিচালক রাহুলের নেতৃত্বে ঘটিত বিশেষ টিম।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-
১। মোঃ আবুল কালাম (৪১), পিতাঃ বদিউল আলম , মাতাঃ নুর জাহান বেগম , স্থায়ী : সোনারপাড়া, থানা: মহেশখালী, জেলা কক্সবাজার;
২। শফিকুল ইসলাম (৩৯),পিতা: দেলোয়ার হোসেন, মাতা:শামসুন নাহার, সাং হাসান কলনী, কক্সবাজার পৌরসভা, থানা কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি মাদক সিন্ডিকেটের সদস্য। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উঠতি বয়সের তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণীর লোকজনের কাছে ইয়াবা বিক্রি করছিল।

অভিযুক্তদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park