1. admin@weeklyprekkhapot.com : admin :
ব্যাটারি চালিত রিকশা চলবে : হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ব্যাটারি চালিত রিকশা চলবে : হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত
ব্যাটারি চালিত রিকশা চলবে : হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৪ (দৈরাস):
ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর একমাসের জন্য স্থিতাবস্তা দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার কোর্ট।

এ আদেশের ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. রেজাউল হক সোমবার (২৫ নভেম্বর) এ আদেশ দেন।

একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত এটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। সাধারণ নাগরিকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, চেম্বার আদালত হাইকোর্টের রায়ে একমাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন। এই আদেশের ফলে ঢাকার রাস্তায় যেসব ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে, সেগুলো চলাচল করতে আইনগত কোনো বাধা নেই।

রাষ্ট্রপক্ষ বলেছে, চেম্বার কোর্টের আদেশের ফলে ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই।

এর আগে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়ে আদেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে উচ্চ আদালত। গত ১৯ নভেম্বর এ আদেশ দেয় হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এর আগে বৃহত্তর ঢাকা সিটির প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকসা চলাচল বন্ধ চাওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park