1. admin@weeklyprekkhapot.com : admin :
সম্পর্ক জোরদারে ব্রাসিলিয়ায় শি জিনপিং-লুলা বৈঠক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সম্পর্ক জোরদারে ব্রাসিলিয়ায় শি জিনপিং-লুলা বৈঠক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত
সম্পর্ক জোরদারে ব্রাসিলিয়ায় শি জিনপিং-লুলা বৈঠক

ঢাকা, ২০ নভেম্বর ২০২৪ (দৈরাস ডেস্ক):
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার ব্রাজিলে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের ধোঁয়াসায় অনুষ্ঠিত জি২০ ও এপেক গ্রুপের শীর্ষ সম্মেলনের পর শি ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নতুন করে বৈঠক করতে যাচ্ছেন। ব্রাসিলিয়া থেকে এএফপি এ খবর জানায়।

শি বলেন, মঙ্গলবার রিওতে সদ্য সমাপ্ত জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজক লুলা দা সিলভার সাথে বৈঠকে ব্রাসিলিয়ার সাথে সম্পর্ক ‘আরো বাড়ানোর’ প্রয়াস পাবেন। এই দ্বিপক্ষীয় প্রচেষ্টা এমন এক সময় এসেছে, যখন চীন প্রেসিডেন্ট জো বাইডেন পরবর্তি মার্কিন সম্পর্কের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। যা শি’কে তাইওয়ানের বাণিজ্য ইস্যুতে উত্তেজনা কমানোর প্রচেষ্টায় ধাবিত করেছে।

২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। তিনি চীনা পণ্য আমদানিতে ৬০ শতাংশ পর্যন্ত শুল্কের হুমকি দিয়ে বেইজিংয়ের প্রতি সংঘাতমূলক মনোভাবের ইঙ্গিত দিয়েছেন।

ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিশ্বব্যাপী অনিশ্চয়তাকালে নিজেদেরকে গ্লোবাল সাউথের নেতা হিসেবে দাঁড় করাতে চাইছে চীন ও ব্রাজিল। শি তার সফরের আগে ব্রাজিলিয়ান মিডিয়ায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, ‘গ্লোবাল সাউথে সম্মিলিতভাবে অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে।’ চীন ও ব্রাজিল উভয়ই ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার চেষ্টা করছে।

চীন সামগ্রিকভাবে ব্রাজিলের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। গত বছর দ্বিমুখী বাণিজ্য ১৬০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শি লুলা বৈঠকে ‘চীন-ব্রাজিল সম্পর্ক আরও বৃদ্ধি, দুই দেশের উন্নয়ন কৌশল, অভিন্ন স্বার্থের আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু সমন্বয় প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

দক্ষিণ আমেরিকার কৃষি শক্তি ব্রাজিল প্রধানত সয়াবিন ও অন্যান্য প্রাথমিক পণ্য চীনে পাঠায়। এশিয়ান জায়ান্ট চীন সেমিকন্ডাক্টর, টেলিফোন, যানবাহন ও ওষুধ বিক্রি করে।

গত বছর ক্ষমতায় ফিরে আসার পর থেকে, লুলা চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের সাথে সম্পর্ক উন্নত ও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে যাচ্ছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park