1. admin@weeklyprekkhapot.com : admin :
দুর্নীতি বন্ধ করলে দেশ এগিয়ে যাবে : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দুর্নীতি বন্ধ করলে দেশ এগিয়ে যাবে : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৭ বার পঠিত
দুর্নীতি বন্ধ করলে দেশ এগিয়ে যাবে : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

চট্টগ্রাম, ১৯ নভেম্বর ২০২৪ (দৈরাস):
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আমাদের দেশের উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় দুর্নীতি। আর দুর্নীতির কারণে সবচেয়ে বড় ভুক্তভোগী গরীব কৃষকেরা। তাই দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতিকে ঘৃণা করতে হবে। দুর্নীতি করলে দেশের প্রতি অবদান ম্লান হয়ে যাবে। দুর্নীতি বন্ধ করলে দেশ এগিয়ে যাবে।

উপদেষ্টা মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদস্থ খামার বাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি শিক্ষিত ও ডক্টরেট ডিগ্রিধারী কর্মকর্তা রয়েছে। তাদের অবদান কৃষি তথা দেশের সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশি। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিলো সাড়ে ৭ কোটি। এখন তা বেড়ে ১৭-১৮ কোটি হয়েছে। তা সত্ত্বেও কৃষি বিজ্ঞানী ও কৃষি কর্মকর্তাদের কার্যকর ভূমিকার কারণে কৃষি উৎপাদন বৃদ্ধির ফলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি। সেজন্য কৃষি কর্মকর্তারা ধন্যবাদ প্রাপ্তির যোগ্য।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, কৃষি মন্ত্রণালয় অনেক ভালো কাজ করছে। তবে তাদের কিছু বদনামও আছে। গৃহীত কিছু প্রকল্প নিয়ে প্রশ্নও আছে। তাই কৃষকের জন্য সত্যিকারের উপকারী প্রকল্প গ্রহণ করতে হবে।

উপদেষ্টা বলেন, ইউনিয়ন পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের জনবল সবচেয়ে বেশি। তাদের অনেকেই মাঠ পর্যায়ে ভালো কাজ করছে। আবার কিছু আছে যারা সঠিক সময়ে কৃষকদের পরামর্শ প্রদান করে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেক বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মতবিনিময় সভায় উপদেষ্টা কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন এবং সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) মো. আবু জুবাইর হোসেন বাবলু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোহাং নাছির উদ্দীন, জেলা প্রশাসক ফরিদা খানম-সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের চট্টগ্রাম অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park