1. admin@weeklyprekkhapot.com : admin :
ফরিদপুরে ডিএনসি’র অভিযানে ১১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ফরিদপুরে ডিএনসি’র অভিযানে ১১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত
ফরিদপুরে ডিএনসি’র অভিযানে ১১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ফরিদপুর, ১৫ নভেম্বর ২০২৪ (দৈরাস):
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুর এর একটি টিম বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১২টা ১৫ মিনিটে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন ভাংগা বাজারের পদ্মা শপিং মল নামীয় মার্কেটের (গলি নং-০১, দোকান নং-০১) সজীব মাতুব্বর এর নিজ দখলীয় সজিব টেলিকম নামীয় মোবাইল ফোনের দোকানঘরে বিধি মোতাবেক তল্লাশী করে ক্যাশ বাক্সের নিচের ড্রয়ার থেকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

পরবর্তীতে তার সোনাখোলার নিজ বাড়িতেও অভিযান চালিয়ে ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সর্বমোট ১১১০ (এক হাজার একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট।

সজীব মাতুব্বর ভাংগা উপজেলার সোনাখোলা গ্রামের আব্দুল মাতুব্বরের বড় ছেলে। সে একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে।

উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে সজীব মাতুব্বর(২৬) কে পলাতক আসামী করে ফরিদপুর ভাংগা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park