1. admin@weeklyprekkhapot.com : admin :
রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সম্পাদকসহ ৪ নেতার অব্যাহতি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সম্পাদকসহ ৪ নেতার অব্যাহতি

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৬ বার পঠিত
রায়গঞ্জ উপজেলা বিএনপি'র সম্পাদকসহ ৪ নেতার অব্যাহতি

।। টি,এম শরীফ উদ্দিন ।।
সিরাজগঞ্জ, ১১ নভেম্বর ২০২৪ (দৈরাস):

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হকসহ চার নেতাকে দল থেকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় আরও চারজনকে সতর্ক করেছে জেলা বিএনপি।

রোববার (১০ নভেম্বর) রাতে জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত এক পত্রে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। সতর্ক করা হয় আরও ৪ জনকে।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, অবৈধ ফ্যাসিস্ট খুনী হাসিনা’র পাতানো নির্বাচনে জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি, ভোট ডাকাত সন্ত্রাসী ও জালিয়াতির মাধ্যমে নির্বাচিত চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে ইউনিয়ন পরিষদে অবৈধভাবে দায়িত্বভার গ্রহণে সহযোগিতা করার অভিযোগে গঠিত জেলা বিএনপি’র তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আয়নুল হক, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ খান, সাবেক সভাপতি হাফিজুর রহমান আকন্দ ও উপদেষ্টা কামরুল ইসলাম বাবলুকে দলের সব পদ থেকে তিন মাসের জন্য অব্যাহতি দেওয়া হলো।

একই ঘটনার তদন্ত কাজে অসহযোগিতার অভিযোগে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ছেলে ও জেলা বিএনপি’র সদস্য রাহিদ মান্নান লেলিন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মমিন সরকার, সহ-সভাপতি খন্দকার শামিউল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক আবু সামাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক ও তদন্ত কমিটির সদস্য শেখ মো. এনামুল হক বলেন, শেখ হাসিনা সরকারের দোসর জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে অবৈধভাবে পরিষদে দায়িত্বভার গ্রহণে সহযোগিতার বিষয়ে ওঠা অভিযোগটি তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি করা হয়েছিল। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ার প্রেক্ষিতে জেলা বিএনপি’র পক্ষ থেকে চারজনকে তিন মাসের জন্য অব্যাহতি ও তদন্তে অসহযোগিতার অভিযোগে আরও চারজনকে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park