1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে রংপুরে এইচপিভি টিকাদান কর্মসূচি-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে রংপুরে এইচপিভি টিকাদান কর্মসূচি-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৮ বার পঠিত
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে রংপুরে এইচপিভি টিকাদান কর্মসূচি-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রংপুর, ০৯ নভেম্বর ২০২৪ (দৈরাস):
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে রংপুরে এইচপিভি টিকাদান কর্মসূচি-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন, রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব নজরুল ইসলাম বলেন, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকার রয়েছে কার্যকর ভূমিকা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেকে এই টিকা সম্পর্কে গুজব ছড়াচ্ছে। এই গুজবের কোনো ভিত্তি নাই। এইচপিভি টিকা সম্পর্কে সঠিক বার্তা জনগণের নিকট পৌঁছানোর জন্য সরকারের পাশাপাশি গণমাধ্যমকেও ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের এই টিকাগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য অভিভাবক, শিক্ষক, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মশালায় আমন্ত্রিত অতিথির বক্তৃতায় রংপুরের সিভিল সার্জন ডা. মো. মোস্তফা জামান চৌধুরী বলেন, রংপুর জেলায় এইচপিভি টিকাদানের উদ্দিষ্ট কিশোরীর সংখ্যা এক লক্ষ ১৪ হাজার ২১২ জন। এ পর্যন্ত ৮৮ হাজার ৮৫৭ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হয়েছে। যারা এখনো এইচপিভি টিকা গ্রহণ করেননি, তাদের টিকাগ্রহণে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে।

তিনি এইচপিভি টিকাপ্রদান কার্যক্রমকে সফল করতে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তৃতায় রংপুরের জেলাপ্রশাসক বলেন, এইচপিভি টিকাপ্রদান কর্মসূচি সফল করতে অভিভাবক, শিক্ষক ও কিশোরীদের এইচপিভি টিকা গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করতে হবে। জেলাপ্রশাসন ও অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের অনুষ্ঠানেও এইচপিভি টিকাগ্রহণ-সংক্রান্ত বার্তা প্রচার করতে হবে।

তিনি রংপুর জেলায় এইচপিভি টিকাপ্রদান কর্মসূচি সফল করতে জেলাপ্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকগণ এইচপিভি টিকাপ্রদান সফল করার কৌশল, করণীয় ও সীমাবদ্ধতা সম্পর্কে তাঁদের মতামত ব্যক্ত করেন। সাংবাদিকগণ জানান, এইচপিভি টিকাপ্রদান কর্মসূচি সফল করতে গণমাধ্যমের পক্ষ থেকে ব্যাপক প্রচার-কার্যক্রম চালানো হবে।

কর্মশালার শুরুতে ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের ফিল্ড অফিসার ডা. বিকাশ চন্দ্র দাস এইচপিভি টিকাপ্রদান বিষয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক সোহেল পারভেজের সঞ্চালনায় কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ গোলাম আজম ও ইউনিসেফের স্যোশাল অ্যান্ড বিহ্যাবিয়ার চেঞ্জ অফিসার মনজুর আহমেদ বক্তব্য প্রদান করেন। কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রংপুর জেলার দপ্তরসমূহের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park