1. admin@weeklyprekkhapot.com : admin :
দক্ষিণ বৈরুতে নতুন ইসরাইলি হামলা : এএফপি টিভি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দক্ষিণ বৈরুতে নতুন ইসরাইলি হামলা : এএফপি টিভি

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৭ বার পঠিত
দক্ষিণ বৈরুতে নতুন ইসরাইলি হামলা : এএফপি টিভি

ঢাকা, ০৭ নভেম্বর ২০২৪ (দৈরাস):
ইসরাইলি সেনাবাহিনী লেবাননের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি অবস্থানসহ হিজবুল্লাহ’র ঘাঁটির বাসিন্দাদের স্থান পরিত্যাগের আহ্বান জানানোর প্রায় এক ঘণ্টা পর বৃহস্পতিবার দক্ষিণ বিমান বৈরুতে হামলা চালিয়েছে।

এএফপি ফুটেজে দক্ষিণ বৈরুতের উপর দিয়ে ধোঁয়ার বেশ কটি কু-লি উড়তে দেখা যায়। এর আগে, ইসরাইলি সামরিক মুখপাত্র আভিচায় আদ্রেই বৈরুত বিমানবন্দরের কাছাকাছি একটি এলাকা অন্তর্ভুক্ত করে সোশ্যাল মিডিয়ায় মানচিত্র পোস্ট করে দক্ষিণ বৈরুতের আশেপাশের চারটি অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায়।

লেবাননের রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, বুধবার, দক্ষিণ বৈরুতে নয়টি ইসরাইলি হামলা হয়। ইসরাইলি সামরিক বাহিনী জানায়, হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও অস্ত্রের ডিপোসহ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের উপর হামলার পর হিজবুল্লাহ তার ফিলিস্তিনি মিত্র হামাসের সমর্থনে, আন্ত:সীমান্ত হামলা চালিয়ে যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষে সেপ্টেম্বর পর্যন্ত লেবাননে কমপক্ষে ৩,০৫০ জন নিহত হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park