নিজস্ব প্রতিবেদক:
ভারত ২০২৩ সালে ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, “ভারত ভিসা প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।”
মঙ্গলবার (১৬ জানুয়ারি, ২০২৪ ইং) বিকেলে মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে কার্যকর পদক্ষেপ নেবে ভারত। বিজিবি-বিএসএফ সম্পর্ক বাড়ানো হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হবে।”
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, “নিরাপত্তা, অর্থনীতি ও যোগাযোগসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আগামী পাঁচ বছর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।”