1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে ৩৩১ তম সহরায় উৎসবে মেতেছে আদিবাসীরা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে ৩৩১ তম সহরায় উৎসবে মেতেছে আদিবাসীরা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৯ বার পঠিত
জয়পুরহাটে ৩৩১ তম সহরায় উৎসবে মেতেছে আদিবাসীরা

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ০৫ নভেম্বর ২০২৪ (প্রেক্ষাপট):

মাদক ও সন্ত্রাস কে না বলুন উগ্রবাদ নয়, শান্তি সম্প্রতিময় সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে উঠুক এই শ্লোগান কে সামনে রেখে
আদিবাসীদের ঐতিহ্যকে তুলে ধরতে জয়পুরহাটে সদর উপজেলা ভাদসা ইউনিয়নে পালী বুড়িখালী মন্দিরের ৩৩১তম আদিবাসীদের ঐতিহ্যবাহী সহরায় উৎসব ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়েছে। এ উৎসবে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে উত্তবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা আদিবাসী সাংস্কৃতিক দল তাদের বিচিত্র ধরনের গীতি ও নৃত্য পরিবেশন করে।

এছাড়া উৎসবে আদিবাসী ভাষায় রচিত গীতিনৃত্য ও নাট্যানুষ্ঠান পরিবেশিত হয়।

এদিকে এ উৎসবকে কেন্দ্র করে বুড়িখালী মন্দিরের চার পাশে বসেছে গ্রামীণ মেলা। নানা বয়সী মানুষের পদচারনায় মুখরিত হয়েছে এই আদিবাসী পল্লী।

২ দিন ব্যপী এ মেলা ০৩ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৪ নভেম্বর বিকেলে। এদিন সদর উপজেলার আদিবাসী পল্লী পালী গ্রামের খাটাকোবা বুড়িকালী মন্দির প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে আদিবাসী সংঘ। দুই দিনে ২১টি দল নৃত্য ও গান পরিবেশন করেন।

আয়োজনটি দেখতে আসেন ‍দূর দুরান্ত থেকে বিভিন্ন এলাকার মানুষ।

এ উৎসবের সভাপতিত্ব করেন, বাংলাদেশ আদিবাসী সংঘের সমন্বয়ক ও জাতীয় আদিবাসী পরিষদের রতন সিং।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, বাংলাদেশ আদিবাসী সংঘের জেলা কমিটির উপদেষ্টা বাচ্চু চন্দ্র মাহাতো, নগেন্দ্রনাথ সিং, সতিশ চন্দ্র পাহান, দিলীপ সিং প্রমুখ।

এসময় আদিবাসী নেতা বাচ্চু চন্দ্র মাহাতো বলেন, আমাদের এই উৎসবের মূল উদ্দেশ্য অতিপ্রাচীন সহরায় উৎসব বর্তমান প্রজন্মের কাছে জাগ্রত রাখা। এই উৎসব যাতে মুছে না যায়, সে জন্য সরকারের কাছে আগামীতেও সার্বিক সহযোগিতা চাই।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park