1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৬ বার পঠিত
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি

ঢাকা, ৫ নভেম্বর ২০২৪ (দৈরাস):
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানে জুরিবোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার এ তথ্য জানানো হয়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের লক্ষ্যে পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য গত ১৫ সেপ্টেম্বর ‘জুরিবোর্ড’ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপন সংশোধনপূর্বক ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করে ফের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে ‘জুরিবোর্ডে’ চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন- আশির দশকের সাড়া জাগানো নায়িকা এখন বিশিষ্ট অভিনেত্রী সুচরিতা, নব্বই দশকের জনপ্রিয় নায়ক বিশিষ্ট অভিনেতা খাজা নাঈম মুরাদ, বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু ও চলচিত্র পরিচালক সাঈদুর রহমান সাঈদ।

পদাধিকার অনুযায়ী ‘জুরিবোর্ডের’ সভাপতি হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ঢাকার ভাইস চেয়ারম্যান, সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিশাখা প্রধান।

‘জুরিবোর্ডে’ আরো আছেন চিত্রগ্রাহক বরকত হোসেন, জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাংবাদিক ওয়াহিদ সুজন।

জুরিবোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে, এই ‘জুরিবোর্ড’ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে। আজীবন সম্মাননাসহ ২৮ টি ক্ষেত্র পুরস্কার প্রদানের জন্য বিবেচিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park