1. admin@weeklyprekkhapot.com : admin :
আওয়ামী লীগ চারিত্রিকভাবে ফ্যাসিস্ট রক্তপিপাসু বিরোধি দল নিধনকারী : টুকু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আওয়ামী লীগ চারিত্রিকভাবে ফ্যাসিস্ট রক্তপিপাসু বিরোধি দল নিধনকারী : টুকু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩২ বার পঠিত
আওয়ামীলীগ চারিত্রিকভাবে ফ্যাসিস্ট রক্তপিপাসু বিরোধি দল নিধনকারী : টুকু

সিরাজগঞ্জ, ০১ নভেম্বর ২০২৪ (দৈরাস):
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থেকেছে তখনই মানুষকে অত্যাচার-নির্যাতন, গুম ও খুন করেছে। আওয়ামী লীগ চারিত্রিকভাবে ফ্যাসিস্ট, রক্তপিপাসু ও চারিত্রিকভাবে বিরোধী দল নিধনকারী। তারা একদলীয় শাসন কায়েম করতে চেয়েছিল। আওয়ামী লীগ দেশের মানুষের জন্য আতঙ্ক।

শুক্রবার (০১ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের গয়লা ঈদগাহ মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সুমন, লতিফ ও রশিদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ৭১-৭৫ পর্যন্ত গুম-খুন করেছে।

সিরাজগঞ্জে চারটি ক্যাম্প স্থাপন করে অনেক মানুষকে হত্যা করে যমুনা নদীতে ফেলা হয়েছিল। যমুনা নদী কথা বলতে পারলে আজ সব বলে দিতো।

এসব কারণে আওয়ামী-বাকশাল নিষিদ্ধ করা হয়েছিল। আর বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাই জিয়াউর রহমান পরবর্তীতে আওয়ামী লীগের লাইসেন্স দিয়েছিল। তারপর আওয়ামী লীগ রাজনীতি ফিরেছিল। এরপর ক্ষমতায় এসে মানুষে ওপর কি পরিমাণ অত্যাচার-নির্যাতন, দুর্নীতি-লুটপাট করেছে তা জনগণ এরই মধ্যে জেনে গেছে। বিরোধীদলের নেতাকে দমন করতে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে। সিরাজগঞ্জের প্রতিটি নেতাকে ২০-২৫টি করে মামলা দিয়ে জেল খাটিয়েছে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নেত্রী শেখ হাসিনা কোনোদিন দেশে ফিরতে পারবে না। দেশে ফিরলেই ছাত্র-জনতার আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্র-জনতা হত্যাকাণ্ডের দায়ে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। তাই মিছিল করার চেষ্টা করবেন না। মনে রাখবেন এখন পুলিশ আপনাদের সঙ্গে থাকবে না। জনগণ আপনাদের প্রতিহত করবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের বিচার হাসিনার মনের মতো হয়নি। তাই আরেকটি কোর্টে মামলা দিয়ে আমাকে সাজা দেওয়া হয়েছিল। আমিও আল্লাহকে বলেছিলাম হাসিনার জেলে আমি জেল খাটবো না। প্রয়োজনে আমার লাশ দেশে যাবে। আল্লাহ দোয়া কবুল করেছে। আজ সে হাসিনার বিরুদ্ধে সত্য কথা বলার জন্য আমাকে আল্লাহ তায়ালা দেশে এনেছে।

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, সিরাজগঞ্জে জন্ম হয়েছিল এক রাজার। তার নির্দেশে আমাকে আসতে দেওয়া হয়নি। আসলেও গৃহবন্দি করে রাখা হয়েছিল। তার নির্দেশে বিএনপির সভাপতি রুমানা মাহমুদকে দুবার হত্যার চেষ্টা করা হয়েছিল। আমাকে একবার হত্যার চেষ্টা করা হয়েছিল।

একজন স্কুল শিক্ষিকা ১৫০০ কোটি টাকার মালিক হয়েছে। একজন চেয়ারম্যান ৫০০ কোটি টাকার মালিক হয়েছে। এটা কীভাবে সম্ভব? সব টাকাই জনগণের টাকা। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমাবেশ শেষে তিনি তিনজন শহীদ পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করেন।

সিরাজগঞ্জ শহর বিএনপি’র উদ্যোগে জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিমের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মুজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ভিপি শামীম, শ্রী অমর কৃষ্ণদাস ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park