1. admin@weeklyprekkhapot.com : admin :
মুন্সিগঞ্জের সিরাজদীখানে রাস্তায় কলা গাছ ফেলে ডাকাতি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মুন্সিগঞ্জের সিরাজদীখানে রাস্তায় কলা গাছ ফেলে ডাকাতি

মো: হাবিবুর রহমান:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৯৬ বার পঠিত
মুন্সিগঞ্জের সিরাজদীখানে রাস্তায় কলা গাছ ফেলে ডাকাতি
ছবি : আহত খগেন মন্ডল।

মোঃ হাবিবুর রহমান:
সিরাজদীখানে রাস্তায় কলা গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গরবার (১৬ জানুয়ারি, ২০২৪ ইং) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস এলাকার লক্ষীবিলাস সড়কে এ ঘটনা ঘটে।
এসময় ৩ থেকে ৪ জনের মুখোশপড়া ডাকাত দল রাস্তায় কলাগাছ ফেলে একটি লেগুনাকে গতিরোধ করে লেগুনায় থাকা ৫ যাত্রীকে মার-ধর করে নগদ ৭০হাজার টাকা লুটে নেয়।
এ ঘটনায় কেয়াইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল কুমার মন্ডল বলেন, আমাদের লক্ষী বিলাসের কালিবাড়ী রাধা গবিন্দ মন্দিরের কির্তন অনুষ্ঠানের বাজার করার জন্য খগেন মন্ডল(৫৫), নিরঞ্জন মন্ডল(৬০) সহ ৫ জন লেগুনা রিজার্ভ করে ঢাকা যাচ্ছিল কিন্তু বাড়ীর পাশেই সড়কে কলাগাছ ফেলে ৩ থেকে ৪ জন মুখোশপড়ে দেশীয় অস্ত্র- চাপাতি, বটি, দা নিয়ে তাদেরকে জিম্মি করে নগদ ৭০হাজার টাকা ছিনিয়ে নেয় এবং টাকা দিতে অস্বিকার করলে নিরঞ্জন মন্ডল(৬০) কে মারধর করে ও খগেন মন্ডল (৫০) কে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। খগেন মন্ডল প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ীতে আছে।
আহত খগেন মন্ডল জানান, ওরা ৩ থেকে ৪ জন ছিল ওদের কারো কাছে চাপাতি, কারো কাছে বটি, দা ছিল। প্রথমে আমাদের সাথে ধস্তাধস্তি হয় পরে আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়। প্রায় ৭০হাজার টাকার মতো আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।
সিরাজদীখান থানার এস আই মনোয়ার হোসেন বলেন, ডাকাতি হয়নি তবে কয়েক জন লোক আটক করে টাকা পয়সা নিয়ে গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park