1. admin@weeklyprekkhapot.com : admin :
সাভার-আশুলিয়া মেগা প্রকল্পের যন্ত্রণা; খানাখন্দ ব্যারিকেডে মহাদুর্ভোগ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাভার-আশুলিয়া মেগা প্রকল্পের যন্ত্রণা; খানাখন্দ ব্যারিকেডে মহাদুর্ভোগ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৮ বার পঠিত
সাভার-আশুলিয়া মেগা প্রকল্পের যন্ত্রণা; খানাখন্দ ব্যারিকেডে মহাদুর্ভোগ

সাভার (ঢাকা), ২৮ অক্টোবর ২০২৪ (দৈজাস):
ঢাকা সাভার-আশুলিয়ায় রাস্তার অর্ধেকই আন্তজেলা বাসের দখলে। ফিলিং স্টেশনের গাড়ির লাইন সড়কে। নেই গাড়ি পার্কিংয়ের জায়গা, নেই নির্দিষ্ট কোনো বাস স্টপেজ।

বাস র‍্যাপিড ট্রানজিট ও ঢাকা-সাভার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের উন্নয়নকাজের কারণে চলছে পাইলিং ও খোঁড়াখুঁড়ি। এতে সংকীর্ণ হয়ে পড়েছে চলাচলের রাস্তা। তার ওপর বৃষ্টির পানি জমে ভোগান্তি বেড়েছে দ্বিগুন। দ্রুতগতিতে যানজটহীন চলাচলের জন্য নেওয়া হয়েছিল বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) ও ঢাকা-সাভার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামের দুই মেগা প্রকল্প। কিন্তু পরিকল্পনার ত্রুটিসহ নানা কারণে বাস্তবায়নের দীর্ঘসূত্রতার জেরে সংশ্লিষ্ট মহাসড়কটিতে যানচালকদের দুর্ভোগ শেষ হচ্ছে না। মহাসড়ক দখল করে সিএনজি পাম্প, অবৈধ পার্কিং, আন্তজেলা বাসের দখল ইত্যাদি কারণে তা বরং মহাদুর্ভোগে পরিণত হয়েছে।

সড়কে কর্তব্যরত পুলিশ সদস্যরা বলেন, অল্প বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। পানির নিচে গর্ত থাকতে পারে মনে করে তা এড়াতে গিয়ে চালকেরা সরু রাস্তা আরও সরু করে ফেলেন। তাই এখানে প্রায়ই যানজট বেড়ে যায়।

প্রকল্প পরিচালক মো. শাহাবুদ্দিন খান এ বিষয়ে বলেন, কনস্ট্রাকশনের মধ্যে বৃষ্টির কারণে এত দিন বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। শিগগির বৃষ্টি বন্ধ হয়ে যাবে বলে আশা করছি। ফলে মেরামতের কাজ দ্রুত শুরু হয়ে যাবে। এত দিন ট্রাফিক পুলিশ ছিল না, বক্সও ছিল না। আমরা পুলিশ বক্স মেরামত করে দিয়েছি। আমি বলে দেব, যেন পুলিশের সাথে সমন্বয় করে কাজ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park