1. admin@weeklyprekkhapot.com : admin :
সাভারে ছাত্র হত্যাসহ ৫ মামলার আসামি আলমগীর গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাভারে ছাত্র হত্যাসহ ৫ মামলার আসামি আলমগীর গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৬ বার পঠিত
সাভারে ছাত্র হত্যাসহ ৫ মামলার আসামি আলমগীর গ্রেফতার

সাভার (ঢাকা), ২৭ অক্টোবর ২০২৪ (দৈজাস):
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (২৬ অক্টাবর) সকাল সাড়ে ১০ টার দিকে সাভারের আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন সাভারের আমিন বাজার ইউনিয়নের মৃধার টেক এলাকার মৃত নবী হোসেনের ছেলে। এছাড়া তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। আলমগীরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলা ও সরকারি কর্মকর্তাকে মারধরসহ ৫টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

তাকে গত সেপ্টেম্বর মাসে বাদী আকলিমার দায়েরকৃত ৮নং হত্যা মামলায় আটক দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park