1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে ব্রকলি চাষে লাভবান কৃষকরা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে ব্রকলি চাষে লাভবান কৃষকরা

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৫৮ বার পঠিত
জয়পুরহাটে ব্রকলি চাষে লাভবান কৃষকরা

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
অত্যধিক পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ ব্রকলি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন সদর উপজেলার ভাদসা গুচ্ছ গ্রামের প্রান্তিক কৃষকরা।
সরেজমিনে ভাদসা গুচ্ছগ্রাম এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দরিদ্র কৃষক মোসলেম উদ্দিন ২০ শতাংশ জমিতে এবার ব্রোকলি চাষ করেছেন।
এ ব্রকলি চাষে কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করছে স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ‘জাকস ফাউন্ডেশন’। ব্রকলি দেখতে ফুলকপির মতো। তবে ব্রকলির পাতা ও ফুল ফলের রং সবুজ। চাষ পদ্ধতি বাধা বা ফুলকপির মতোই। এরমধ্যে মোসলেমের ব্রকলি বাজারে আসতে শুরু করেছে। ব্রকলিতে সেলেনিয়াম নামক এক ধরনের উপাদান থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
বিশেষ করে চাইনিজ রেষ্টুরেন্টে এর প্রচলন ও চাহিদা বেশি। তুলনামূলক বাজারে ফুল কপি বা বাধা কপির চেয়ে, ব্রকলি বেশি দামে বিক্রি হয়ে থাকে। ফলে ব্রকলি চাষ লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে আগ্রহ বেশি।
ব্রকলি চাষি মোসলেম উদ্দিন দৈনিক ‘রাষ্ট্রীয় সংবাদ’কে জানান, এবার ২০ শতাংশ জমিতে দুই হাজার ৫শ টি ব্রকলির চারা রোপণ করেছেন। ফুলকপির মতো চারা লাগানো থেকে ৬৫-৭০ দিনের মধ্যে ব্রকলি সংগ্রহ করা যায়। ফলে কৃষকরা অল্প সময়ে অধিক লাভবান হতে পারেন। ২০ শতাংশ জমিতে ব্রকলি চাষে করলেও ৬৫ থেকে ৭৫ হাজার টাকা বিক্রি করা সম্ভব বলে জানান তিনি। বিষমুক্ত ভাবে এটি চাষ করা হচ্ছে। পোকা মাকড় দমনের জন্য কীটনাশক ব্যবহারের পরিবর্তে ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে।
ব্রকলি চাষ লাভজনক হওয়ায় এবার ওই এলাকার স্বপন কুমার, বিমল পাহান, আব্দুর রহমান, আমেদ আলি, সোয়াইব, নোমানসহ অনেক কৃষক বর্তমানে ব্রকলি চাষ করেছেন।
বেলে দো’আশ মাটিতে ব্রকলির ফলন ভালো হয় এবং অত্যধিক পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ ব্রকলি চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে জানান, উপপরিচালক (কৃষি) ওবাইদুল ইসলাম।
জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন বলেন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কৃষি ইউনিটের অধিন বিভিন্ন ফসল চাষে কৃষকদের কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park