1. admin@weeklyprekkhapot.com : admin :
ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলা : মৎস্য উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলা : মৎস্য উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার পঠিত
ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি ভোলা : মৎস্য উপদেষ্টা

ভোলা, ২২ অক্টোবর ২০২৪ (দৈজাস):
অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আজ থেকে ইলিশের বাড়ি চাঁদপুর নয়, ইলিশের বাড়ি হলো ভোলা।’ ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা সদরের মেঘনা তীরবর্তী ভোলারখাল নামক বালুর মাঠে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ আয়োজিত জেলে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চলতি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা’ ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘ইলিশের বাড়ি চাঁদপুর নয়, আজ থেকে ইলিশের বাড়ি ভোলা। বাইরের জেলেদের অধিকার নেই বাংলাদেশের জলসীমায় মাছ ধরার।’ তাদের বিতাড়িত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।

একইসঙ্গে জেলেদের সুরক্ষায় দাদন ব্যবস্থা বন্ধ করে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান ফরিদা আখতার। মা ইলিশ রক্ষায় আইন অমান্যকারীদের আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন উপদেষ্টা।

ইলিশ আন্তর্জাতিক পর্যায়ের সম্পদ উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, ‘যে জেলায় ইলিশ উৎপাদন হয়, সে জেলার মানুষ গরিব হতে পারে না।’

ভোলার জেলা প্রশাসক আজাদ জাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল, মহাপরিচালক জিল্লুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) কমান্ডার মোহাম্মদ শাহিন মজিদ, নৌবাহিনী ভোলার কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, নৌ-পুলিশের এসপি নাজমুল হাসান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park