1. admin@weeklyprekkhapot.com : admin :
সাভারে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কারখানার শ্রমিকদের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাভারে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কারখানার শ্রমিকদের

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার পঠিত
সাভারে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কারখানার শ্রমিকদের

সাভার, ২১ অক্টোবর ২০২৪ (দৈজাস):
সাভার আশুলিয়া আবারও বকেয়া বেতন-ভাতার দাবিতে আশুলিয়ার বাইপাইল মোড়ে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে জেনারেশন নেক্সট নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের মুখে অচল হয়ে পড়েছে সড়কটি। একই সঙ্গে ওই এলাকা থেকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কটিতেও যান চলাচল বন্ধ রয়েছে। তীব্র যানজট সৃষ্টি হয়েছে সড়কের উভয় পাশের লেনে। এই রিপোর্ট লেখার সময় দুপুর ৩টা নাগাদ শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ গত তিন মাস যাবত বেতন ও অন্যান্য ভাতা পরিশোধ করছে না। বেতন না দিয়েই কিছুদিন আগে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মালিকপক্ষ কয়েক দফায় শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও তিন মাসে কোনো বেতন পাননি তারা। কারখানাটিতে স্টাফদেরও কয়েক মাসের বেতন বকেয়া বলে জানান বিক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিকরা ‘দৈনিক জাতীয় সংবাদ’কে বলেন, গত তিন মাস ধরে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। বাসা ভাড়া ও দোকান বাকি থাকায় অনেকটাই না খেয়ে দিন পার করছি। কোথাও চাকরি পাচ্ছি না।

তারা আরও বলেন, এক মাসের বেতন-ভাতা বকেয়া রেখে গত দুই মাস আগে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। এখনো কারখানা বন্ধ। চলতি মাস পর্যন্ত আমাদের তিন মাসের বেতন বকেয়া। গত মাসে বিজিএমইএ এবং শ্রম মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিলেও এখনো বেতন-ভাতা পাইনি। তাই বাধ্য হয়ে মহাসড়কে এসেছি। বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, সকাল থেকে জেনারেশন নেক্সটের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা ঘটনাস্থলে আছি, চেষ্টা করছি শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার।ও পাশাপাশি সমস্যা সমাধান করার।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park