1. admin@weeklyprekkhapot.com : admin :
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকের স্বার্থে কাজ করতে হবে : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকের স্বার্থে কাজ করতে হবে : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার পঠিত
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে কৃষকের স্বার্থে কাজ করতে হবে : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

॥ ফরহাদ হোসেন ॥
রাজশাহী, ২০ অক্টোবর ২০২৪ (দৈজাস):

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তথাপিও তাদের কাজের আরো সুযোগ রয়েছে। শুধু প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে নয়, বরং সাধারণ কৃষকের উন্নয়নে ও স্বার্থে তাদের কাজ করতে হবে।

উপদেষ্টা রবিবার (২০ অক্টোবর) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকোপার্কে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মতবিনিময় সভায় কৃষকরা জানান, রাজশাহীতে খাওয়ার আলুর জন্য হিমাগার বা সংরক্ষণাগার রয়েছে কিন্তু বীজ আলু সংরক্ষণের জন্য কোন হিমাগার নেই।

এ বিষয়ে উপদেষ্টা বলেন, সরকার কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি চাষীদের আলু সংরক্ষণে আড়াই লাখ টাকা ব্যয়ে অহিমায়িত মডেল ঘর নির্মাণ করছে।

তিনি বলেন, সরকার আলু উৎপাদন বৃদ্ধির জন্য নেদারল্যান্ডস থেকে উন্নত জাতের আলুবীজ আমদানি করেছে।

উপদেষ্টা এসময় আলুবীজের দাম যাতে না বাড়ে সে বিষয়ে সতর্ক থাকার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করেন।

কৃষকরা আরো জানান, এ অঞ্চলের মাটিতে পিএইচ এর পরিমাণ কম থাকার কারণে মাটিতে অম্লত্ব বেশি। ফলে ফসল উৎপাদন কম হচ্ছে। কৃষকরা এ সমস্যা সমাধানে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

উপদেষ্টা এ বিষয়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে গবেষণাপূর্বক সমস্যাটি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।

মতবিনিময় সভায় উপদেষ্টা কৃষকদের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা শোনেন।

তিনি কৃষকদেরকে লাভজনক শস্য উৎপাদন ও শস্য বহুমুখীকরণের পরামর্শ প্রদান করেন।

উপদেষ্টা এর আগে “পদ্মা নদী হতে সরমংলা খাড়িতে ভূগর্ভস্থ পাইপ লাইন দ্বারা পানি সঞ্চালন” প্রকল্প পরিদর্শন করেন।

তিনি সরমংলা খাড়িতে পোনামাছ অবমুক্ত করেন এবং সরমংলা ইকোপার্কে ‘ব্ল্যাকস্টোন’ জাতের আমের চারা রোপণ করেন।

পরে তিনি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত কলিপুর ইরিগেশন সিস্টেম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান ও নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park