1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে 'রূপালী বাংলাদেশ’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে ‘রূপালী বাংলাদেশ’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩০ বার পঠিত
জয়পুরহাটে ’রূপালী বাংলাদেশ’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

॥ রোকনুজ্জামান রুবেল ॥
জয়পুরহাট, ২০ অক্টোবর ২০২৪ (দৈজাস):

মুক্তচিন্তার দূরন্ত প্রকাশ প্রতিপাদ্যে ‘রূপালী বাংলাদেশ’র শুভ উদ্বোধন উপলক্ষে জয়পুরহাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট প্রেস ক্লাবে ‘রূপালী বাংলাদেশ’ পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হান এর সভাপতিত্বে জয়পুরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দেশ টিভি’র জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাও: ইমরান হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক, গোলজার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি প্রবিণ সাংবাদিক আবু বক্কর সিদ্দিক।

এসময় আরো বক্তব্য দেন- জয়পুরহাট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বণিক বার্তার, দিগন্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মাশরেকুল আলম, ক্লাবের সহ-সভাপতি ও আর টিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, ক্লাবের সহ-সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও, ক্লাবের সাধারণ সম্পাদক ও দিপ্ত টিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, সাবেক ছাত্রদল নেতা মানিক হোসেন, জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

সভার শুরুতে অতিথিদের ফুলেল তোড়া দিয়ে স্বাগত জানান ‘রূপালী বাংলাদেশ’ পত্রিকার জেলা প্রতিনিধি আবু রায়হান, কালাই উপজেলা প্রতিনিধি সজিবুল ইসলাম পাভেল ও পাঁচবিবি উপজেলা প্রতিনিধি বাবুল সরকার।

পরে আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে জয়পুরহাট জেলায় ‘রূপালী বাংলাদেশ’ এর শুভ যাত্রার উদ্বোধন করেন এবং রূপালী বাংলাদেশকে সাধুবাদ জানিয়ে সফলতা কামনা করেন।

উল্লেখ্য, ইতিমধ্যে জয়পুরহাট জেলার বিভিন্ন প্রতিবেদন ‘রূপালী বাংলাদেশ’ পত্রিকায় প্রচার হয়েছে। সেগুলোর প্রশংশা করে বিভিন্ন দিকনির্দেশনা দেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিশিষ্ট ব্যাবসায়ী, রমজান আলী, গ্লোবাল টেলিভিশন ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম খান, মাই টিভির জেলা প্রতিনিধি বিপুল কুমার সরকার, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি হারুনুর রশিদ হারুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধিজনেরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park