ঢাকা, ২০ অক্টোবর ২০২৪ (দৈজাস):
রাজধানীর বাডডায় রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা ১১ আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের প্রাক্কালে বিএনপি’র নেতা কর্মীদের পদচারণায় জনসভায় রূপ নেয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব দু:সময়ের সাহসী ও বলিষ্ঠ কন্ঠস্বর রুহুল কবির রিজভী।
এসময় তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক কাজে করে যাচ্ছি। ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে নতুবা এর সুফল পাওয়া যাবে না।
তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য অপচেষ্টা করছে। হাসিনার আমলে যত লুটপাট অর্থ পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে হবে, এতে দেশ ও দশের উপকার হবে।
উক্ত লিফলেট বিতরণীতে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি’র বিশেষ সম্পাদক ও বিএনপি’র চেয়ারপার্সনের বিশেষ সহকারী এড. শামসুল হক শিমুল বিশ্বাস এবং ঢাকা ১১ আসনের জননন্দিত নেতা ড. এম এ কাইয়ুম।
এতে আরো বক্তব্য রাখেন, ঢাকা উত্তর বিএনপি’র সাবেক আহবায়ক সাইফুল ইসলাম নিরব ও সদস্য সচিব আমিনুল হক, ডা: রফিক, জাহাঙ্গীর, বাডডা থানা বিএনপি’র আহবায়ক আব্দুল কাদের বাবু।
সভা পরিচালনা করেন, ঢাকা উওরের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক।
এসময় উপস্থিত ছিলেন, নগর-থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা।