1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীর রামপুরার বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীর রামপুরার বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৪ বার পঠিত
রাজধানীর রামপুরার বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

॥ ফরহাদ হোসেন ॥
রামপুরা (ঢাকা), ২০ অক্টোবর ২০২৪ (দৈজাস):

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে থেকে নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রামপুরা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

অন্তত চারদিন আগে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, রামপুরার ওই বাসাটিতে ভাড়া থাকতেন সংগীতশিল্পী মনি কিশোর। এদিন বাড়িওয়ালা বাসাভাড়া নিতে গেলে মনি কিশোরের ফ্ল্যাটের ভেতর থেকে লক করা দেখতে পান। পরবর্তীতে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে আমরা বিষয়টি জানতে পারি। এরপর সেখানে গেলে বাড়িটির অন্যান্যদের সাহায্যে দরজা ভেঙে মনি কিশোরের পচা-গলা মরদেহ পাওয়া যায়।

তিনি আরও বলেন, তিনি বাসায় একাই থাকতেন। গত কয়েকদিন ধরে ঘর থেকে বের হননি। ধারণা করা হচ্ছে, ঘুমের মাঝে মারা গেছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হয়েছে বলে জানান রামপুরা থানার ওসি।

মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত অডিওতে চুটিয়ে কাজ করেছেন।

উল্লেখ্য তার জনপ্রিয় গানের মধ্যে ‘আমি মরে গেলে জানি তুমি কাদবেনা’, ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ইত্যাদি উল্লেখযোগ্য। তার নিজের লেখা আর সুরে সবচেয়ে জনপ্রিয় গান ‘কী ছিলে আমার’। ২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park