1. admin@weeklyprekkhapot.com : admin :
সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৬ বার পঠিত
সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাভার, ১৯ অক্টোবর ২০২৪ (দৈজাস):
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাভারে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) উনাইল মাদ্রাসা মাঠে ধামসোনা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

সভাপতিত্ব করেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম মাষ্টার।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। মোনাজাতে উপস্থিত সকলেই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

এসময় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

পরে অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তাঁর বক্তব্যে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, এই শহীদরা আমাদের দেশের ছাত্রসমাজের অধিকার আদায়ের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। তাঁদের এই ত্যাগ কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। বৈষম্যের বিরুদ্ধে তাদের সংগ্রাম আমাদের প্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park