1. admin@weeklyprekkhapot.com : admin :
স্মার্ট বাংলাদেশে অপরাধমুক্ত সমাজ গড়তে সাংবাদিকরাও কাজ করছেন : ডিএমপি কমিশনার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

স্মার্ট বাংলাদেশে অপরাধমুক্ত সমাজ গড়তে সাংবাদিকরাও কাজ করছেন : ডিএমপি কমিশনার

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
  • আপডেট সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ১২৭ বার পঠিত
স্মার্ট বাংলাদেশে অপরাধমুক্ত সমাজ গড়তে সাংবাদিকরাও কাজ করছেন : ডিএমপি কমিশনার

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, পুলিশ ও সাংবাদিক মিলে অপরাধমুক্ত স্মার্ট সমাজ গড়ে তুলবো ।
রোববার (১৪ জানুয়ারি, ২০২৪ ইং) রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদানকালে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিটি এডিটর মধুসূদন মন্ডল, ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান প্রমুখ।
ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকার উন্নয়নে আলোড়ন সৃষ্টি করেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। স্মার্ট বাংলাদেশে অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও কাজ করছেন।
তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। পুলিশের পাশাপাশি তারাও কলমের শক্তির মাধ্যমে অপরাধ দমনে কাজ করে থাকেন। পুলিশের বন্ধু ক্রাইম রিপোর্টার। অপরাধ দমনে কাজ করেন ক্রাইম রিপোর্টাররা।
তিনি আরও বলেন, গত ৭ জানুয়ারি একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে গিয়ে আমরা অপরাধমুক্ত উন্নত বাংলাদেশ পাবো ।
ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশ আইনের কাজ করবে। অন্যদিকে সাংবাদিক তার কলমের শক্তির মাধ্যমে সমাজকে অপরাধমুক্ত করতে পুলিশকে সহযোগিতা করবে। পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারবো।
পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন (ক্র্যাব) প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের জন্য বর্ষসেরা শ্রেষ্ঠ রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়।
এবার প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশন বিভাগে তিনটি ক্যাটাগরিতে মোট ছয়জন অ্যাওয়ার্ড পেয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park