1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৬ বার পঠিত
সিরাজদিখানে বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

॥ মোঃ হাবিবুর রহমান ॥
মুন্সীগঞ্জ, ১৮ অক্টোবর ২০২৪ (দৈজাস):

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সদন কুমার দেবনাথ এর মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলার রশুনিয়া ইউপি সদস্য শাহিন সরদার।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন সরদার বলেন- আমার প্রতিবেশী সদন কুমার দেবনাথ একটি মিথ্যা ভিত্তিহীন বনোয়াট বক্তব্য পেষ করেণ  সংবাদ সম্মেলনের মাধ্যে যার প্রতিবাদ এবং প্রকৃত সত্য নিয়ে আজকের এ সংবাদ সম্মেলন। ২০০৫ সাল থেকে এ পযন্ত বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করেছি এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট বরং উনি আমাদের বিভিন্নভাবে মামলা দিয়ে যাহা ১৮/১০/০৫ তারিখে আমলি ম্যাজিস্ট্রেট। আমলি আদালত ২ মামলা ২৯৭পি /০৫ একটি মামলা দেন। ৪/৬/০৭ আমার পক্ষে রায় হয়। হয়রানি করে আসে যার  ভুক্তভোগী আমরা। তার পিতার সময় থেকে পিতা ও সদন  কুমার দেবনাথ ১৩/৭৭ আপিল মামলা অতিরিক্ত জেলা প্রশাসক ঢাকা ১৪/০৬/৭৮ সুনীল নাথ এর আপত্তি বাতিল করে।

পরে বিভাগীয় কমিশনার  বরাবর  ৪৯/৭৮ মামলা দায়ের করেন। ৪৯/৭৮ মামলার বিরুদ্ধে শাহিন সরদারের চাচা বিজ্ঞ ভূমি আপিল বোর্ডে ৫২৮/৮৩ আপিল মামলা দায়ের করেন। ২৮/১১/৮৯ ভূমি আপিল বোর্ড  শাহিন সরদারদের পক্ষে রায় দেন। ২০০৫ সালে পুনরায় দেওয়ানী  ৫৬/৫ মামলা দায়ের করেন। কোট পরিবর্তন হয়ে  মামলা ৪৫৭/১০। ১৯/৬/১২ মামলাটি খারিজ হয়। আমার পূর্বপুরুষের সূত্র ধরে এখন পর্যন্ত ৭০ শতাংশ যায়গা লিজ নিয়ে বসবাস করতেছি। ভিপি কেস ২৩৮/৭৩. ২৩৯/৭৩।  দাগ ১১০৩ খতিয়ান  ৬৪০, ৬৪৫, ৬৪২। এ সম্পত্তি আত্মসাৎ করার জন্য জাল জ্বালিয়াতি করে সে একটার পর একটা মামলা আমার উপর দিয়ে যাচ্ছে।

২০০৫ সালে তিনি একটি ফৌজদারী মামলা দায়ের করেন সে মামলা ২০০৭ মিথ্যে ও বানোয়াট প্রমাণিত হয়েছে। সে মামলায় কোর্ট আমাদের অব্যাহতি দিয়েছি।

একই বছর সে দেওয়ানী মামলা করেন সে মামলাটিও খারিজ করে দেয় আদালত। ২০০৭ সালেও যে মামলাটি করেন সে মামলাটি আমাদের অব্যাহতি দেয়। ১টা মামলা চলমান আছে। দেওয়ানী  ১৮৮/১২ চলমান। গত ৫ই আগস্ট তার বাড়িঘর ভাঙচুর করেছি এবং লুটপাট করেছি এগুলো সম্পূর্ণ মিথ্যা। মূলত বিষয় তার একটি পুরাতন রান্না করা ঘর ঝড় বৃষ্টিতে পড়ে গিয়েছে। সে তার ধর্মকে পুঁজি করে মিডিয়া ভাইদের মাধ্যমে প্রচার করেছেন সংখ্যালঘু পরিবার। প্রকৃতপক্ষে সে একজন মামলাবাজ ও প্রতারক প্রকৃতির লোক। এরকমভাবে ২০০১ সালেও আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনলে প্রকৃত ঘটনা বিবরণ দিয়ে  (বিটিভি) ওয়াল্ডে একটি সংবাদ প্রকাশিত হয়।

তিনি আরো বলেন-  প্রকৃতপক্ষে  সদন কুমার দেবনাথ বাড়িটিতে ১০/১২ শতাংশের মালিক। বাকি যায়গা জোরপূর্বক দখল করে রেখেছে। এছাড়া সংখ্যালঘুর সুযোগ ব্যবহার করে পুরো বাড়িটি দখলের বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের ব্যাবহার করে নানামুখী ষড়যন্ত্র করে আমাদের লিজকৃত সম্পত্তি দখলে নেয়ার চেষ্টা চালায়। এ পরিস্থিতিতে আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এড. সমরেস নাথ, রশুনিয়া ইউপি ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাবলু হোসেন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ওহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য বাচ্চু সর্দার, স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ, আল আমীন শেখ, আওলাদ হোসেন সর্দার,  আব্দুল মান্নান মনু, জামাল ঢালী, সোনা মিয়া, সিরাজ মাঝি, শাখোয়াত শেখ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park