1. admin@weeklyprekkhapot.com : admin :
মধ্যপ্রাচ্যে সাহায্যের জন্য যুক্তরাজ্যের দাতব্য সংস্থাগুলোর জরুরি আবেদন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মধ্যপ্রাচ্যে সাহায্যের জন্য যুক্তরাজ্যের দাতব্য সংস্থাগুলোর জরুরি আবেদন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার পঠিত
মধ্যপ্রাচ্যে সাহায্যের জন্য যুক্তরাজ্যের দাতব্য সংস্থাগুলোর জরুরি আবেদন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৪ (দৈজাস ডেস্ক):
গাজা, লেবানন ও অধিকৃত পশ্চিম তীরে সংঘাতের কারণে বিপন্ন মানুষের বিপুল জরুরি প্রয়োজন মেটাতে বৃহস্পতিবার যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থাগুলো তহবিলের জন্য একটি জরুরি আবেদন করেছে।

লন্ডন থেকে এএফপি জানায়, দুর্যোগ জরুরি কমিটি (ডিইসি) এক বিবৃতিতে বলেছে ‘গত বছর থেকে মধ্যপ্রাচ্যে সংঘাত সমগ্র অঞ্চল জুড়ে জীবন ধ্বংস করছে এবং লক্ষ লক্ষ মানুষ নিরাপত্তার সন্ধানে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।’

অক্সফাম ও অ্যাকশনএইডসহ ১৫টি দাতব্য সংস্থাকে ডিইসি মধ্যপ্রাচ্য ও অঞ্চল জুড়ে সংকটকালে জাতীয় আবেদন শুরু করার জন্য একত্রিত করেছে।

ডিইসি’র প্রধান নির্বাহী সালেহ সাঈদ বলেন, ‘কয়েক হাজার শিশুসহ লক্ষাধিক মানুষ অকল্পনীয় মানসিক আঘাত মোকাবিলা করছে।’

সাঈদ বলেন, ‘আমাদের সদস্য দাতব্য সংস্থাগুলোর বিপুল প্রয়োজন মেটাতে জরুরি ভিত্তিতে আরও তহবিলের প্রয়োজন। আমরা মানুষের জীবন বাঁচাতে অনুগ্রহ করে এখনই অনুদান দিতে বলছি।’

যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রী অ্যানেলিজ ডডস বলেছেন, ‘মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের দুর্ভোগ অসহনীয়।’

ডিইসির মতে, গাজায় প্রয়োজনের মাত্রা ছিল ‘অপ্রতিরোধ্য’। গত মাসে সংঘাত ছড়িয়ে পড়লে লেবাননের আশ্রয়কেন্দ্র ও হাসপাতালগুলোকে সংগ্রাম করতে হয়। এটি অধিকৃত পশ্চিম তীরে প্রভাবের কথাও উল্লেখ করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park