1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার  - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার 

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার পঠিত
সিরাজদিখানে বৃদ্ধার মরদেহ উদ্ধার 

॥ মোঃ হাবিবুর রহমান ॥
মুন্সীগঞ্জ, ১৬ অক্টোবর ২০২৪ (দৈজাস):

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডোবা থেকে হাত-পা বাধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে জৈনসার ইউনিয়নের চাইনপাড়া এলাকার একটি ডোবায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয় পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। নিহত রেখা রাণী দাস (৬৫) ভাটিমভোগ এলাকার গৌরাঙ্গ দাসের স্ত্রী। 

নিহতের ভাই অনিল চন্দ্র বিশ্বাস বলেন, আমার বোন রেখা রাণী দাসকে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে তার পাশের বাড়ির শিহাব (৮) নামের একটি ছোট ছেলে ডেকে নিয়ে যায়।

পরে সে আর রাতে বাড়িতে না ফেরায় রাতেই তার ছেলে মেয়েরা খোজাখুজি করে। সকালে তাকে খুজতে বের হলে বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে চাইনপাড়া গ্রামের একটি ডোবায় তার মরদেহ দেখে।

পরে আমরা পুলিশকে খবর দিলে তারা লাশ থানায় নিয়ে আসে। 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park