1. admin@weeklyprekkhapot.com : admin :
স্বাস্থ্য উপদেষ্টাকে ‘অ্যাক্টিভ’ হওয়ার পরামর্শ সারজিসের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

স্বাস্থ্য উপদেষ্টাকে ‘অ্যাক্টিভ’ হওয়ার পরামর্শ সারজিসের

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৫ বার পঠিত
স্বাস্থ্য উপদেষ্টাকে ‘অ্যাক্টিভ’ হওয়ার পরামর্শ সারজিসের

সাভার, ১৫ অক্টোবর ২০২৪ (দৈজাস):
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অ্যাক্টিভ উপদেষ্টা হওয়ার দরকার ছিল স্বাস্থ্য উপদেষ্টার। যে অফিসে বসে না থেকে হাসপাতালে অফিস করবে। যে হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়ে বেড়াবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আন্দোলনে আহত রোগীদের দেখতে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শন শেষে এ পরামর্শ দেন তিনি।

পরিদর্শনের সময় তিনিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গণঅভ্যুত্থানের আন্দোলনে আহত রোগীরা কোথায় ও কী অবস্থায় রয়েছে এবং তাদের সুবিধা-অসুবিধা ও নানা অভিযোগের কথা শুনেছেন।

আহতদের পরিদর্শনের সময় সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করে বলেন, যেসব রোগীদের বেড প্যাড প্রয়োজন তাদের বেড প্যাডের পরিবর্তে সাধারণ পেপার দেওয়া হচ্ছে। যার ফলে ক্ষতস্থানে ইনফ্যাকশন হতে পারে। কারণ এই পেপার দোকানে কেজি দরে কিনে আনা জিনিস।

এসময় তিনি আরও বলেন, এখানে নতুন বিল্ডিং আছে, সেগুলোর পরিবেশ ভালো। কিন্তু যেই বিল্ডিংগুলো কয়েক বছর আগের সেগুলোর বেশ কিছু কক্ষ পরিত্যক্ত করা হয়েছে। সেই রুমগুলোতেও রোগী রাখা হয়েছে। তারা বলেছে, এখানে রোগীর আধিক্য বেড়েছে বলে পরিত্যক্ত রুমে রাখা হয়েছে। কিন্তু এগুলো একটি গোডাউনের থেকে খারাপ। তাই সেখানে রোগী রাখা কোনো দিন যোক্তিক হতে পারে না। যেই রুমগুলো ভালো সেখানে আরও একটি বেড রাখার ব্যবস্থা করা উচিত বলে মনে করেন তিনি।

আহত রোগীদের অভিযোগে শুনে সারজিস আলম বলেন, রোগী ভালো হওয়ার জন্য ভালো একটি পরিবেশ দরকার। কিন্তু রোগী যদি স্বাভাবিক পরিবেশের থেকে খারাপ অবস্থায় থাকে, তবে ভালো হওয়া থেকে আরও খারাপ হবে। কিন্তু এখানে স্টাফরা রোগীর সঙ্গে অসদাচরণ করছে। একটা বেডশিট বা কাথা চেঞ্জ ও ক্যাথেটার লাগাতে এসে রোগীদের সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করেন স্টাফরা। স্টাফদের যদি দায়বদ্ধতা না থাকে, তাদের কাজ যদি তারা না করে তাদের চাকরি করার প্রয়োজন কী? এছাড়া স্টাফদের কাছে ওষুধ চেয়েও পায় না রোগীরা। ওষুধ চাইলেও স্টাফরা খারাপ ব্যবহার করেন।

এসময় সিআরপি’র খাবার প্রসঙ্গে বলেন, খাবারে অনেক সমস্যা। খাবারের সমস্যা নিয়ে যদি রোগীরা অভিযোগ দেন। তার পরের বেলা বা পরের দিন খাবার ঠিক থাকে। আবার খাবারের মান খারাপ হয়ে যায়।

সিআরপি’তে প্রবেশের পরে ক্ষোভ নিয়ে সারজিস বলেন, সিআরপি’র প্রধান বিল্ডিংয়ে আমরা যখন আসি। তখন দেখি দৌড়াদৌড়ি করে ফ্লোর মুছে তার উপর স্যাভলন ছিটিয়ে পরিষ্কার করা হচ্ছে। আমাদের দেখানোর জন্য এসব করার দরকার কি? আমরা তো প্রতিদিন আসব না। এই জিনিসগুলো রোগীদের জন্য ৩৬৫ দিন হওয়া উচিত। এই রোগীরা কারো কাছে জিম্মি থাকতে পারে না।

ম্যানেজম্যান্টের প্রতি আহ্বান রেখে তিনি আরও বলেন, স্টাফ কিংবা ডাক্তার বা খাবারের মান যাই হোক এর দায় ম্যানেজম্যান্টের। তারা নিজেরা এগুলো ঠিক রাখার জন্য নজর দেবেন বলে আশা করি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park