1. admin@weeklyprekkhapot.com : admin :
কুষ্টিয়ায় চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কুষ্টিয়ায় চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৬ বার পঠিত
কুষ্টিয়ায় চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কুষ্টিয়া, ১৫ অক্টোবর ২০২৪ (দৈজাস):
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈমুদ্দিন ওরফে সেন্টু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম ওরফে টুকুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুষ্টিয়া র‍্যাব ক্যাম্প।

গ্রেপ্তারকৃত তরিকুল দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মহির উদ্দিন আহমেদের ছেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে তাঁকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিনকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব বাদী দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৮-১০ জনকে। প্রধান আসামি করা হয় তরিকুল ইসলামকে।

মামলার পর আলোচিত এই হত্যা মামলার আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। সোমবার তথ্যের ভিত্তিতে র‍্যাব পাবনা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাঁকে কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পে আনা হয়।

কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, বাকি আসামিদের ধরতেও র‍্যাবের তৎপরতা বাড়ানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park