1. admin@weeklyprekkhapot.com : admin :
দৌলতপুরে মসজিদ ও কবরস্থানের টাকা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত-৮ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দৌলতপুরে মসজিদ ও কবরস্থানের টাকা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত-৮

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৯ বার পঠিত
দৌলতপুরে মসজিদ ও কবরস্থানের টাকা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত-৮

কুষ্টিয়া, ১৩ অক্টোবর ২০২৪ (দৈজাস): 
কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদ ও কবরস্থানের কমিটি এবং টাকা রাখা নিয়ে স্থানীয় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৬জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী পূর্বপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতখালী পূর্বপাড়া গ্রামের মসজিদ ও কবরস্থানের জমাকৃত টাকা একই এলাকার মসজিদ ও কবরস্থানের কমিটির সদস্য আসমত আলী নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের কাছে জমা রাখা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর মসজিদ ও কবরস্থানের কমিটি বাতিল করে জমা থাকা অর্থের দাবি করেন একই এলাকার বিএনপি নেতা আলী আকবর।

বিএনপি নেতা আলী আকবরের এ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানায় বিএনপিপন্থী মসজিদ ও কবরস্থান কমিটির সদস্যরা।

এনিয়ে গত বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষ চলাকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও একে অপরের ওপর হামলা চালায়।

এসময় কয়েক রাউন্ড গুলি ও বোমার বিষ্ফোরণ ঘটানো হয় বলে আতঙ্কিত এলাকাবাসী জানায়।

প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হলে তাদের মধ্যে জনি ইসলাম (৫০), হেকমত আলী (৩৫), আলমগীর (৩৫), বকুল হোসেন (৪৭), আলী আকবর (৪৫) ও রুবেল (৪০) কে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য আলী আকবরের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপরাধ কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে অন্তত ৫টি বিভিন্ন অপরাধের মামলাও রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানায় ওসি মাহবুবুর রহমান বলেন, দৌলতখালী পূর্বপাড়া গ্রামের মসজিদ ও কবরস্থানের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

তিনি বলেন, এখানে গুলির কোন ঘটনা ঘটেনি। এখনও কেউ মামলা দায়ের করেনি এবং এ ঘটনায় কেউ আটকও হয়নি।

মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কর্মকর্তা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park