1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে ডিবি পুলিশ পিটিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে ডিবি পুলিশ পিটিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৬ বার পঠিত
সিরাজদিখানে ডিবি পুলিশ পিটিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা

॥ মোঃ হাবিবুর রহমান ॥
মুন্সীগঞ্জ, ১৩ অক্টোবর ২০২৪ (দৈজাস):

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার এসআই মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে বালু্চর বাজার বনিক সমিতির সভাপতি আমির হোসেন কসাইকে প্রধান আসামীসহ ১৭ জনকে এজাহার নামীয় ও আরো ৪০/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। যার নং-১৩।

মামলার অন্যান্য আসামীরা হলেন, বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুরচর গ্রামের মৃত আঃ মালেকের ছেলে মাসুম, ইসলাম মুন্সীর ছেলে রুবেল, মৃত ধলু কসাইয়ের ছেলে আলতাফ হোসেন ওরফে আলতু, আলতাফ হোসেন আলতুর ছেলে মেহেদী হাসান, মৃত আঃ মালেকের ছেলে মনির, মোয়াজ্জেমের ছেলে সৈয়দ মুরশিদ, ইসলাম মুন্সীর ছেলে ফারুক মুন্সী, মৃত আরশদের ছেলে ফারুক, নুরু বাউলের দুই ছেলে মিঠুন বাউল ও লিটন বাউল, মৃত রাজ্জাক বাউলের ছেলে নুরু বাউল, মৃত সাইজুদ্দিনের ছেলে মোয়াজ্জেম, খাসমহল বালুরচর গ্রামের মৃত তমিজ উদ্দিনের দুই ছেলে শুকুর আলী মাদবর ও বিল্লাল মাদবর, মৃত আব্দুল গনির ছেলে মোস্তফা ও মৃত আলী হোসেনের ছেলে হেলাল উদ্দিন ওরফে জাসেম।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালে দায়েরকৃত মুন্সীগঞ্জ সদর থানার মামলা নং-৩১ মামলার তদন্তে প্রাপ্ত আসামী বালুচর বাজার বণিক সমিতির সভাপতি আমির হোসেন কসাইকে গ্রেপ্তারে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। বিকাল অনুমান সাড়ে ৫ টার দিকে বালুরচর বাজারস্থ হাজী ফার্মেসী এন্ড ডেন্টাল কেয়ার নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী আমির হোসেন ওরফে আমির হোসেন কসাইকে আটক করে ডিবি পুলিশ।

এসময় আসামী আমির হোসেন কসাইকে তাঁর লোকজন পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল কাদের ও কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হয়ে চিকিৎসা গ্রহণ করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আসামী আমির হোসেন কসাইকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তার লোকজন। এ সময় ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

এদিকে আসামী আমির হোসেন কসাইকে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি প্রথমে এরিয়ে যান মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল। তবে দায়েরকৃত মামলায় পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আঘাত ও পিটিয়ে আহত করার ধারার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন শাখাটির এসআই মোঃ রফিকুল ইসলাম।

এ ব্যপারে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি ইশতিয়াক আশফাক রাসেল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজদিখান থানায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং মামলার আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park