1. admin@weeklyprekkhapot.com : admin :
মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদকে রাজনৈতিক সংগঠনের শুভেচ্ছা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদকে রাজনৈতিক সংগঠনের শুভেচ্ছা

মোঃ হাবিবুর রহমান:
  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ১০৮ বার পঠিত
মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদকে রাজনৈতিক সংগঠনের শুভেচ্ছা

মোঃ হাবিবুর রহমান:
মুন্সীগঞ্জ-১ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদকে ফুলেল শুভেচছা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। শুক্রবার (১২ জানুয়ারি, ২০২৪ ইং) বেলা সাড়ে ১১টায় সিরাজদিখান উপজেলা মোড় আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি মহিউদ্দিন আহম্মেদকে প্রথমে ফুলের মালা দিয়ে বরণ করে উপজেলা যুবলীগ।
পর্যায়ক্রমে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এরপর বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা জানান।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক, রশুনিয়া ইউপি সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য,সংসদ সদস্যের বড় ছেলে আনিসুর রহমান রিয়াদ, স্পেনের বার্সিলোনা সিটির আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্যের ছোট ভাই সফি উদ্দিন আহমেদ।
ফুল দিয়ে বরণ করেছেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু, যুবলীগ নেতা মনোয়ার হোসেন মনু, জাহিদ সিকদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ রয়েল প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park