১৮ ডিসেম্বর ২০২৪ (প্রেক্ষাপট)
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউএনও’র সাথে উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর, ২০২৩ ইং) বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন বিষয়ে ও বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, আরিফ হোসেন হারিছ, মো: মুস্তফা, দৈনিক রাষ্ট্রীয় সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হাবিবুর রহমান হাবিব, সালাহউদ্দিন সালমান, নাছির উদ্দিন, হামিদুর রহমান লিংকন, আব্দুল্লাহ আল মাসুদ, রিয়াদ মাহমুদ মান্নান, মাষ্টার মিজান, আজিম হাওলাদার, নিলয়, আমির ঢালী, মো:মোক্তার হোসেন, পান্তোষ দেবনাথ, নাদিম হায়দার, কৌশিক মন্ডল আকাশ প্রমুখ।