1. admin@weeklyprekkhapot.com : admin :
পুনরায় সংসদ নেতা শেখ হাসিনা নির্বাচিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পুনরায় সংসদ নেতা শেখ হাসিনা নির্বাচিত

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৯৭ বার পঠিত
পুনরায় সংসদ নেতা শেখ হাসিনা নির্বাচিত

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় সর্বসম্মতভাবে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন।

দ্বাদশ সংসদের সদস্যরা শপথ নেয়ার পর বুধবার (১০ জানুয়ারি, ২০২৪ ইং) জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় টানা চতুর্থ বারের মতো শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নূর-ই-আলম চৌধুরী এমপি এ প্রস্তাব সমর্থন করেন।

এরপর তুমুল করতালির মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

আওয়ামী লীগ সংসদীয় দল মতিয়া চৌধুরী এমপিকে সংসদ উপ নেতা নির্বাচন করে।

এছাড়া বৈঠকে স্পীকার হিসেবে ড. শিরিন শারমিন চৌধুরী এমপি , ডেপুটি স্পীকার হিসেবে এডভোকেট শামসুল হক টুকু এমপি এবং সংসদের চিফ হুইপ হিসেবে নূর-ই-আলম চৌধুরী এমপিকে পুননির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

আওয়ামী লীগ সংসদীয় দলের সম্পাদক নির্বাচিত হন নূর-ই-আলম চৌধুরী ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park