1. admin@weeklyprekkhapot.com : admin :
কমলনগরে ভুয়া ফেসবুক আইডি দিয়ে যুবককে ফাঁসানোর চেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কমলনগরে ভুয়া ফেসবুক আইডি দিয়ে যুবককে ফাঁসানোর চেষ্টা

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ১৩৭ বার পঠিত
কমলনগরে ভুয়া ফেসবুক আইডি দিয়ে যুবককে ফাঁসানোর চেষ্টা

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আনোয়ার হোসেন নামে এক যুবকের ভুয়া ফেসবুক আইডি তৈরি করে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন ব্যক্তির অপ্রীতিকর ছবি পোস্ট করে ফাঁসানোর চেষ্টা করেছে একটি চক্র।

এ ঘটনায় মঙ্গলবার (৯ জানুয়ারি, ২০২৪ ইং) দুপুরে আনোয়ার হোসেন কমলনগর থানায় তার নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ইসমাইল হোসেনকে জিডির বিষয়ে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের নির্দেশ দেন।

আনোয়ার চরমার্টিন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নুর মোহাম্মদের ছেলে।

জানা যায়, গত তিন দিন আগে আনোয়ার হোসেন নামে একটি ফেসবুক আইডি তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বায়দুল কাদের এবং ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করে পোস্ট করা হয়।

এ ছাড়াও ছাত্রলীগের সাবেক সভাপতির ছবি ব্যবহার করে অশালীন মন্তব্য করে ওই চক্রটি।

এবিষয়ে আনোয়ার হোসেন বলেন- আমি আওয়ামী লীগের একজন কর্মী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ইউনিয়নে আমি নৌকার পক্ষে ভোট করেছি। এখানে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ (আল মামুন) ঈগল প্রতীক নিয়ে জয়লাভ করেন। ভোটের দিন থেকে আমার ছবি ব্যবহার করে আনোয়ার হোসেন নামে ফেসবুক আইডি তৈরি করে আমাকে হেয় করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে।

তিনি আরও বলেন- নিরুপায় হয়ে নিজের নিরাপত্তার স্বার্থে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। তাছাড়া আমি দীর্ঘদিন থেকে ফেসবুক যে আইডি ব্যবহার করছি তা হলো Md Anowar Hossain। আমি প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনের নিকট জোর আবেদন করছি

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন- বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park