1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে জাঁকজমকভাবে পালিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে জাঁকজমকভাবে পালিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব

মুন্সিগঞ্জ, ১০ অক্টোবর ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পঠিত
সিরাজদিখানে জাঁকজমকভাবে পালিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব

॥ মোঃ হাবিবুর রহমান ॥
মুন্সিগঞ্জ, ১০ অক্টোবর ২০২৪ (দৈজাস):

মুন্সিগঞ্জের ষষ্ঠিপূঁজার মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিন ব্যপী শারদীয় দূর্গোৎসব।

৯ অক্টোবর বুধবার সকাল থেকে সিরাজদিখান উপজেলার ১৩ টি ইউনিয়নের ১১৬টি মন্ডপে ৫ দিন ব্যপী হিন্দু ধর্মালম্বিদের সর্ববৃহৎ ধর্মীয় এ উৎসবের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।

এর আগে ২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়।

বুধবার (৯ অক্টোবর) বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করা হয়।

বৃহস্পতিবার মহাসপ্তমী, শুক্রবার মহাষ্টমী ও শনিবার মহানবমী।

তবে পঞ্জিকামতে,  এবার শনিবার মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে।

বিজয়া শোভাযাত্রার মধ্য দিয়ে আগামী রবিবার বিজয়া দশমী উদ্‌যাপন করা হবে।

এদিকে শারদীয় দুর্গাপূঁজাকে ঘিরে প্রশাসনের পক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি প্রতিটি মন্ডপে আনসার ও পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ জানিয়েছেন, এবার সিরাজদিখানের ১৩টি ইউনিয়নের ১৩টি ইউনিয়নে ১১৬টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

বালুচর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোক না থাকায় সেখানে কোন পূজামন্ডপ নেই।

এবার জাকজমক পূূর্ণ ভাবে পুঁজার আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়। শান্তিপূর্ণ ভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ শারদীয় দূর্গাপুজা উদযাপন করছেন।

সিরাজদিখান থানার (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, পুজায় যেকোন অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে প্রতিমা তৈরী থেকে শুরু করে দুর্গা বিসর্জন পর্যন্ত স্বেচ্ছাসেবী টিমসহ প্রশাসনিক নজরদারী জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, প্রতিটি পূজামন্ডপে আনছার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

এছাড়া পুলিশের সার্বক্ষণিক টহলেরও ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park