1. admin@weeklyprekkhapot.com : admin :
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ১৬৬ বার পঠিত
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি

দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর নেতৃত্বে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি সোমবার (৮ জানুয়ারি, ২০২৪ ইং) প্রেরিত একটি অভিনন্দন পত্রে আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তাঁর দেশকে টানা চতুর্থ মেয়াদে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্ক তাদের অপরিবর্তনীয় অংশীদারত্বের সকল ক্ষেত্রে গভীরতর হতে থাকবে।

তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন যে, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ভারত বাংলাদেশের আকাঙ্ক্ষা ও প্রবৃদ্ধিতে সমর্থন অব্যাহত রাখবে।

পত্রটিতে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের জনগণকে তাদের অব্যাহত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park