রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনের সংসদ সদস্য ও ৪র্থ বারের নৌকার মাঝি আবু সাঈদ আল মাহমুদ স্বপন পথসভা করেছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি, ২০২৪ ইং) বিকেল ৩টায় আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে জামালগঞ্জ বাজারে জে,ডি,সি মোড়ে পথসভার আয়োজন করা হয়।
উক্ত পথ সভায় মুহুর্তেই জনতার ঢল নামে। পথসভায় বক্তব্য রাখেন- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনীত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি বলেন- জনগণ যদি আমাকে আবার সেবা করার সুযোগ দেয় আমার নির্বাচনী এলাকা প্রতিটি গ্রাম মহল্লা, সুন্দর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে রাস্তা ঘাট উপহার দিবো এবং জনগণের সুখ দুঃখের প্রকৃত সেবক হয়ে পাশে থাকার সুযোগ করে দেন।
এসময় উপস্থিত ছিলেন- আহসান কবির এপ্লব, সাধারণ সম্পাদক আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ জয়পুরহাট, এবং মাজহারুল আনোয়ার লিটন, সদস্য জয়পুরহাট জেলা পরিষদ এবং উপস্থিত ছিলেন জিয়াউর হক জিয়া, ভাইস চেয়ারম্যান আক্কেলপুর উপজেলার পরিষদ ও কাবিল আকন্দ ও ফিরোজ হোসেন মিল্টন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, সকলে একতাবদ্ধ হয়ে আগামী ৭ জানুয়ারি বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, ওবায়দুল কাদেরর নৌকা মার্কায় ভোট দিয়ে জননেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন কে বিপুল ভোটে জয়লাভ করবো। এই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সবাই সব সময় একই সারিতে এবং একই সুত্রে গাঁথা। ৭ জানুয়ারি বিকেল বেলায় বিজয়ের মালা নৌকা ও আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে গলায় পরানো হবে ইনশাল্লাহ।