1. admin@weeklyprekkhapot.com : admin :
কুষ্টিয়ায় সড়কে ৪ শিশুর মৃত্যুর ঘটনায় পলাতক চালক আটক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কুষ্টিয়ায় সড়কে ৪ শিশুর মৃত্যুর ঘটনায় পলাতক চালক আটক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত
কুষ্টিয়ায় সড়কে ৪ শিশুর মৃত্যুর ঘটনায় পলাতক চালক আটক

কুষ্টিয়া, ০৯ অক্টোবর ২০২৪ (প্রেক্ষাপট):
কুষ্টিয়া র‌্যাব-১২ এর অভিযানে জেলার খোকসা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ শিশুর মৃত্যুর ঘটনায় পলাতক মাইক্রোবাস চালক কাবের আলীকে গ্রেফতার করেছে।

র‌্যাব সুত্রে জানা গেছে, পলাতক ঘাতক মাইক্রোবাস চালককে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-১ কুষ্টিয়া র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল গত ০৮ অক্টোবর ২০২৪ তারিখ রাত সাড়ে ১১ টার সময় একটি অভিযান চালিয়ে মেহেরপুর জেলার গাংনী থানাধীন ঈদগাহপাড়া এলাকা হতে পলাতক মাইক্রোবাস চালক মোঃ কাবের আলী (২৮), পিতা-মোঃ সারোয়ার উদ্দিন, সাং-আমতৈল, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা’কে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের শিমুলিয়া এলাকায় সকাল আনুমানিক ৭ টার সময় স্থানীয় মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফেরার সময় ৫ শিশুকে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস (রেজিঃ নং-ঢাকা মেট্রো চ-১৫-৮৭৬৮) চাপা দিয়ে চালক পালিয়ে যায়।

ঘটনাস্থলেই মিম খাতুন (১২) নামের এক শিশু নিহত হয়। দুর্ঘটনায় আহত বাকি শিশুদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরবর্র্তীতে তানজিলা আক্তার (১৪), মারিয়া খাতুন (১১) ও যুথী খাতুন (৯) মৃত্যুবরণ করে। ফাতেমা খাতুন (৯) নামের অপর এক শিশু দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। এর প্রেক্ষিতে পলাতক মাইক্রোবাস চালকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে খোকসা থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং ১০, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৪, ধারা-সড়ক পরিবহণ আইন-২০১৮ এর ৯৮/১০৫।

একসাথে ৪ শিশুর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর সংবাদ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌড়হাস হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park