1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

॥ মোঃ হাবিবুর রহমান ॥
  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
সিরাজদিখানে নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার


মুন্সিগঞ্জ, ০৬ অক্টোবর ২০২৪ (প্রেক্ষাপট):

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া নাশকতা মামলায় মোঃ জাহিদ শেখ ও মেহের আলী নামে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৫ অক্টোবর) তাদের দুইজনকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-

(১) মোঃ জাহিদ শেখ উপজেলার কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বড়বর্তা গ্রামের মৃত হাজী সিরাজ উদ্দিনের ছেলে,

(২) মেহের আলী রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও দক্ষিণ রাজানগর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

আওয়ামী লীগ সরকার পতনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট ২০২৪ তারিখ বিকালে সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া ১৬ নং মামলায় আওয়ামী লীগ নেতা মোঃ জাহিদ শেখ ও মেহের আলীকে গ্রেফতার দেখিয়ে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় রবিবার (০৬ অক্টোবর) সকালে তাদের বিজ্ঞ আদালত পাঠিয়েছে সিরাজদিখান থানা পুলিশ।

এ ব্যপারে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সিরাজদিখান থানা ভাঙচুর মামলায় তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, তাদের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যারা দোষী তাদের গ্রেফতার চলছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনকে কেন্দ্র করে সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ২৭ আগস্ট ৪০০-৪৫০ জন দুস্কৃতিকারীকে আসামী করে সিরাজদিখান থানার এসআই মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে একটি জিআর মামলা দায়ের করেন।

যার মামলা নং-১৬।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park