1. admin@weeklyprekkhapot.com : admin :
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটিশদের বিপক্ষে বাংলাদেশের জয় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটিশদের বিপক্ষে বাংলাদেশের জয়

ঢাকা, ০৩ অক্টোবর ২০২৪ (দৈজাস স্পোর্টস ডেস্ক):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার পঠিত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটিশদের বিপক্ষে বাংলাদেশের জয়

ঢাকা, ০৩ অক্টোবর ২০২৪ (দৈজাস স্পোর্টস ডেস্ক):
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটিশদের বিপক্ষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ২০২৪ উদ্বোধনী ম্যাচে শারজাহতে ১৬ রানে জিতেছে বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১১৯ রান তোলে নিগার সুলতানা জ্যোতির দল।

জবাবে পুরো ওভার খেলে ৭ উইকেটে ১০৩ রানে আটকে যায় স্কটিশরা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে হারের বৃত্ত থেকে বেরিয়ে এলো বাংলাদেশ দল।

এই প্রতিযোগিতায় টানা ১৬ ম্যাচ হারার তেতো স্বাদ পেরিয়ে জয়ের আনন্দ মিলল তাদের।

ব্যাটার ও বোলারদের সম্মিলিত অবদানে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ হাসি হাসল টাইগ্রেসরা।

ওভার প্রতি ৬ রানের লক্ষ্য নিয়ে নামা স্কটিশদের বড় পরীক্ষায় ফেলেন রিতু মনি।

ডানহাতি এ মিডিয়াম পেসার ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট।

বাংলাদেশের বোলিংয়ে সাফল্যের শুরুটা অবশ্য ফাহিমা খাতুনের হাত ধরে।

ইনিংসের তৃতীয় ওভারেই সাসকিয়া হরলিকে ফেরান তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে ক্যাথরিন ব্রাইসকে ফেরান মারুফা আক্তার।

প্রথম ৬ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়ে স্কটল্যান্ডের ইনিংসে নিয়ন্ত্রণ করতে শুরু করে বাংলাদেশ। যা পরের দিকে শুধু বেড়েছেই। শেষ পাঁচ ওভারে ৪৮ আর শেষ দুই ওভারে ৩১ রানের সমীকরণ না মেলাতে পেরে পরিষ্কার ব্যবধানেই হারে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড।

রিতুর ২ উইকেটের বাইরে ১টি করে উইকেট নিয়েছেন নাহিদা, মারুফা, ফাহিমা ও রাবেয়া। এর মধ্যে ক্যাথারিন ফ্রেসারকে আউট করে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাহিদা।

বাংলাদেশের বোলারদের মধ্যে এটি প্রথম কীর্তি, সব মিলিয়ে মেয়েদের ক্রিকেটে ১৪তম।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ২২ ম্যাচ খেলে বাংলাদেশের এটি তৃতীয় জয়। দীর্ঘ এক দশক পর এই প্রতিযোগিতায় কোনো ম্যাচ জিতল তারা। তাদের আগের দুটি জয়ই ছিল ২০১৪ সালের আসরে। সেবার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে গিয়ে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাঁচবারের মুখোমুখিতে প্রতিবারই হারল স্কটল্যান্ড।

চলতি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park