দৈনিক রাষ্ট্রীয় সংবাদ প্রতিবেদন:
নগরবাসীকে ইংরেজি নববর্ষ-২০২৪ এর শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (১ জানুয়ারি, ২০২৪ ইং) এক শুভেচ্ছা বার্তায় ডিএমপি কমিশনার বলেন- নগরবাসীর সার্বিক নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিগত বছরের চেয়ে নতুন বছরে আরও উজ্জীবিত হয়ে কাজ করবে। ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা সুরক্ষায় পুলিশের কাজে নগরবাসীর সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন কমিশনার।
বার্তায় তিনি নতুন বছরে দেশবাসী ও নগরবাসীর সুখ-সমৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তন কামনা করেন। সবার জীবনে একটি নিরাপদ এবং সমৃদ্ধ প্রত্যাশা করেন ডিএমপি কমিশনার।