1. admin@weeklyprekkhapot.com : admin :
সালমান এফ রহমান সাত দিনের রিমান্ডে - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সালমান এফ রহমান সাত দিনের রিমান্ডে

ঢাকা, 0২ অক্টোবর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার পঠিত
সালমান এফ রহমান সাত দিনের রিমান্ডে

ঢাকা, ০২ অক্টোবর, ২০২৪ (দৈজাস):
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা চেষ্টার অভিযোগে ঢাকা জেলার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (০২ অক্টোবর) তাকে কারাগার থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর ঢাকার নবাবগঞ্জ ও দোহারের পৃথক দুই হত্যা মামলায় সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এম সাইফুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে নবাবগঞ্জের মামলায় চার ও দোহারের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া দোহার থানার আরো দুইটি হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিয়ে যাওয়ার সময়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়।

নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় ১৪ আগস্ট তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় ছাত্রদের হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

এছাড়া গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা জেলার দোহার থানা এলাকায় ছাত্রদের হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।

দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদনসহ সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর শুনানি শেষে নবাবগঞ্জের মামলায় চার ও দোহারের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park