1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে হামলা ও ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে হামলা ও ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মুন্সীগঞ্জ, ০১ অক্টোবর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত
সিরাজদীখানে হামলা ও ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ছবি : সিরাজদীখান ইউপি চেয়ারম্যান মো:মুজিবুর রহমান।

মুন্সীগঞ্জ, ০১ অক্টোবর, ২০২৪ (দৈজাস):
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে সিরাজদীখান থানা পুলিশ।

সোমবার (০১ অক্টোবর) দিবাগত রাত ৩টার সময় তার নিজ বাড়ী সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজদীখান থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সংস্কার আন্দোলন ও ছাত্র–জনতার অভ্যুত্থানের পর সিরাজদীখান থানায় হামলা ও ভাঙচুরে জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেপ্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত (৫ আগস্ট) সিরাজদীখান থানায় হামলা, ভাঙচুরের ঘটনায় গেল ২৭ আগস্ট সিরাজদীখান থানার উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে
অজ্ঞাত ৪০০-৪৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park