1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত
সিরাজদিখানে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
আওয়ামী লীগ সরকারের বিগত ১৫ বছরের শাসন আমলে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তা ব্যক্তি ছাড়া বিরোধী রাজনৈতিক দল তথা বিএনপি ও জামায়াতে ইসলামীর কোন নেতাকর্মীদের আইনশৃঙ্খলা কমিটির কোন সভায় উপস্থিত থাকতে দেখা না গেলেও দীর্ঘ ১৫ বছর পর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখতে দেখা গেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে সভায় সিরাজদিখান উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষের নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন- সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের সভাপতি সুব্রত দাস রনক,সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম মিয়াসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সাইফুল ইসলাম,থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা, কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, এলজিইডি প্রকৌশলী মো.রেজাউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, হাফেজ মো.ফজলুল হক, এ এইচ এম সাইফুল ইসলাম, করিম শেখ, দেবব্রত সরকার (টুটুল)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

এদিকে, মাসিক আইনশৃংখলা কমিটির সভায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মোহাম্মদ আবদুল্লাহর যোগদানকে কেন্দ্র উপজেলা পরিষদ আঙিনায় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।

ধর্মবর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও প্রশাসনের কর্মব্যক্তিদের সমন্বয়ে সিরাজদিখান উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গঠিত হবে এমনটাই প্রত্যাশা সিরাজদিখান উপজেলার সর্বস্তরের জনসাধারণের।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park