নাটোর সংবাদদাতা:
সারা দেশে ২১ কোটি ৩২ লাখ ও বেশি বই বিতরণ করছে সরকার এরই অংশ হিসেবে সোমবার (১ জানুয়ারি, ২০২৪ ইং) নাটোর জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সরকারি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলোতেও বই উৎসব অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় সকাল সাড়ে ১১.৩০মিনিটে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন- খুদিস্তা বেগম (প্রধান শিক্ষিকা, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ মিলি খাতুন, তুলি সিং, মোছাঃ ফুল নাহার, মর্জিনা বেগম, গাউছুননাহার সহ অত্র স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা।
নতুন বছরে নতুন বই হাতে নিয়ে বেশ উচ্ছসিত শিক্ষার্থীরা।