1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণে এডভোকেট আবু সাঈদ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে ট্রাক প্রতীকের প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণে এডভোকেট আবু সাঈদ

মোঃ হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ১২৯ বার পঠিত

মোঃ হাবিবুর রহমান, স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিনরাত এক করে রশুনিয়া ইউনিয়নে মুন্সিগঞ্জ-১ আসনের জনসাধারণের মনোনীত স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা এডভোকেট আবু সাঈদ।

সোমবার (১ জানুয়ারি, ২০২৪ ইং) উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সন্তোষ পাড়া ও ৯নং ওয়ার্ড দক্ষিণ আবিরপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করেন।

তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ট্রাক প্রতীকের বিজয়ের লক্ষে ভোট চান ভোটারদের কাছে।

এসময় সাথে ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামিম সিকদার, রশুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাইদ সিকদার, রশুনিয়া ইউনিয়ন ৭, ৮, ৯নং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শামসুল নাহার মিলি সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park