1. admin@weeklyprekkhapot.com : admin :
আটক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গাইবান্ধায় ফেনসিডিল ভর্তি প্রাইভেটকারসহ নারী আটক

গাইবান্ধা, ২৪, সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার পঠিত
গাইবান্ধায় ফেনসিডিল ভর্তি প্রাইভেটকারসহ নারী আটক

গাইবান্ধা, ২৪, সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় প্রাইভেটকারে লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিলসহ মুক্তা আক্তার পাখি(২২) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার ঝাউলার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মুক্তা আক্তার পাখি লালমনিরহাটের হাতিবান্দা থানার পশ্চিম সাড়াডুবি গ্রামের রিপন ইসলামের স্ত্রী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার ঝাউলার বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৮৭ বোতল ফেনসিডিল জব্দ করে ওই নারীকে আটক করা হয়। ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম জানান, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সাদুল্যাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদককারবারি ওই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park