1. admin@weeklyprekkhapot.com : admin :
তালবাহানা করায় বাডডা থানার ওসি'কে প্রত্যাহারের দাবিতে
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মামলা নিয়ে তালবাহানা করায় বাডডা থানার ওসি’কে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত
মামলা নিয়ে তালবাহানা করায় বাডডা ওসি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় মধ্য বাডডা লুৎফুন টাওয়ারের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনে শহীদ পরিবারের মামলা নিয়ে তালবাহানা করায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগীদের পরিবার ও হাজার হাজার ছাত্র জনতা।

বিক্ষোভ মিছিলে আওয়ামী সরকারের দুর্নীতি ও ওসি’র অপসারণের দাবিতে নানা স্লোগানে স্লোগানে ধ্বনিত হয়।

বিক্ষোভ মিছিলটি থানা রোডের মুখে গিয়ে প্রধান সড়কে মানববন্ধনে রূপ নেয়।

এসময় মানববন্ধনে সাধারন জনতা ফয়সাল বলেন, মামলা হওয়ার পরেও কোন আসামী ধরা হচ্ছে না, উল্টো শহীদ পরিবারকে নানামুখী চাপ প্রদান করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।

তাছাড়াও নতুন করে মামলা গ্রহনে অস্বীকৃতি এমনকি কোর্ট থেকে মামলা আসার পরও তদন্ত না করে বাদী পাচ্ছি না মর্মে প্রতিবেদন দাখিল করে। যা আইনের লঙ্ঘন ও তালবাহানা বলে আমরা মনে করি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এখান থেকে অপসারণ করতে হবে, অন্যথায় এখানে তাকে থাকতে হলে তালবাহানা না করে মামলাগুলো সঠিকভাবে পরিচালনা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park