1. admin@weeklyprekkhapot.com : admin :
বহির্ভূত হত্যাকান্ড এবং পাহাড়ী হত্যার প্রতিবাদেগাইবান্ধায় বিক্ষোভ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং পাহাড়ী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধা, ২১ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত
বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং পাহাড়ী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাইবান্ধা, ২১ সেপ্টেম্বর, ২০২৪ (দৈজাস):
সারাদেশে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং পাহাড়ে সংঘর্ষ-হামলা-অগ্নি সংযোগ ও হত্যার প্রতিবাদে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের ১নং রেলগেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গানাসাস মার্কেটের সামনে সমাবেশে বক্তব্য দেন- সংগঠনের জেলা সদস্য জাহিদুল হক, ওয়ারেস মন্ডল রাঙ্গা, শামিম আরা মিনা প্রমুখ।

বক্তারা বলেন- প্রায় ১ হাজার ছাত্র-জনতার শহীদী আদান এবং প্রায় ২৫ হাজার মানুষের পঙগুত্ব বরণের মধ্য দিয়ে গত ৫ আগষ্ট ফ্যাসিবাদী হাসিনা সরকার উৎখাত হয়েছে। গুম-খুন-বিচার বহির্ভুত হত্যা বন্ধসহ গণতান্ত্রিক ব্যবস্থায় ছিলো আন্দোলনকারীদের অন্যতম দাবী। কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমানে যারা দেশ শাসন করছে তাদের প্রায় একমাস সময়কালের মধ্যেই যৌথ বাহিনীর অভিযানের নামে ৩ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। ঢাবি, জাবিসহ দেশের বিভিন্ন এলাকার বেশ কয়েকজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এইসব হত্যাকান্ড ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বিরোধী।

তারা অবিলম্বে বিচার বহির্ভূত সকল হত্যাকান্ডের যথাযথ তদন্তসহ প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন। নেতৃবৃন্দ পাহাড়ে সংগঠিত সংঘর্ষ-হামলা-অগ্নিসংযোগ ও হত্যার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এইসমস্ত ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং বিচার দাবী করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park